সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ফাইনাল আগেই নিশ্চিত হয়েছে। ভুটানের বিপক্ষে আজ ম্যাচটি ছিল নিয়মরক্ষার। মঙ্গলবার ভুটানকে ৪-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। আগামী ৮ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
বাংলাদেশের বড় জয়
সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। ৩৩২ রান তাড়া করতে নেমে পঞ্চম দিনের প্রথম সেশনেই কিউইদের দ্বিতীয় ইনিংস থেমেছে ১৮১ রানে।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) এর নির্বাহী পর্ষদের নির্বাচনে ১৮১ ভোটের মধ্যে ১৪৪ ভোট পেয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক সংস্থাটির ৪২তম সাধারণ সভায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই নির্বাচনে সদস্য রাষ্ট্রসমূহের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ জয়লাভ করে।
এশিয়ান গেমসে হকি ইভেন্টে প্রথম জয়ের দেখা পেলো বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৭-৩ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের দল।